গেম-প্রেমীদের নতুন প্লাটফর্ম ডিএফজি
গেম খেলে মূল্যবান পুরস্কার জেতার সুযোগ করে দিতে চালু হলো নতুন গেমিং প্লাটফর্ম দারাজ ফার্স্ট গেমস (ডিএফজি)। ভারতের শীর্ষস্থানীয় গেমিং প্ল্যাটফর্ম ফার্স্ট গেমসের সহযোগিতায় এই প্লাটফর্মে রেসিং, অ্যাকশন, শুটিং এবং আর্কেড সহ বিভিন্ন ধরণের ফ্রি-টু-প্লে ক্যাজুয়াল গেমের অ্যাক্সেস দিচ্ছে অনলাইন মার্কেটপ্লেস এবং আলিবাবা গ্রুপের দক্ষিণ এশীয় ই-কমার্স অঙ্গ সংগঠন দারাজ।
ঘরে বসে সামাজিক দূরত্ব অনুশীলনকালীন অনলাইন টুর্নামেন্টের মাধ্যমে ডিএফজি ব্যবহারকারীদের জন্য দারাজ ওয়ালেটে ৩৫ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার এবং ভাউচার জেতার সুযোগ দেয়া হয়েছে।
এই বিষয়ে দারাজ বাংলাদেশের হেড অফ ট্রাফিক অপারেশনস বারিশ খন্দকার জানিয়েছেন, লুডো, নিনজা ডুয়ো, ফাইভ ইন অ্যা রো-এর মতন ১৯টিরও বেশি আকর্ষণীয় ও জনপ্রিয় গেইমের মাধ্যমে ডিএফজি গেমাররা সারা দেশ থেকে তাদের বন্ধুদের সাথে অনলাইনে টুর্নামেন্ট খেলতে পারবে এবং তাদের ওয়ান ভার্সেস ওয়ান (1v1) মোডে চ্যালেঞ্জও করতে পারবে। বাংলাদেশি গেমারদের পছন্দের তালিকা যাচাই করে আগামী দিনে কিছু ফ্যান্টাসি গেমও অন্তর্ভুক্ত করা হবে এই প্ল্যাটফর্মটিতে। দারাজ শিগগিরই একটি রিডেম্পশন সেন্টার চালু করবে যেখানে গ্রাহকরা গেইমের উইনিং পয়েন্ট গুলো ব্যবহার করে বিভিন্ন পরিসেবা গ্রহণ করতে পারবে।